অভিনেত্রী রিচা চাড্ডা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে অল্প সময়েই বলিউডে নিজের জায়গা করে নেওয়া রিচা চাড্ডা বরাবরই স্পষ্টভাষী। সম্প্রতি এক বিবৃতিতে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে আবারও শিরোনামে এই অভিনেত্রী। রিচা বলেন, ‘স্বাধীন নির্মাতারা অনেক সময় ভাবেন, আমরা নাগালের বাইরে। অনেকেই ধরে নেন, আমার মতো অভিনেত্রীর কাছে পৌঁছানো কঠিন। বাস্তবে কিন্তু তা নয়। গল্পটা যদি সৎ হয় এবং উদ্দেশ্য পরিষ্কার থাকে, আমি অবশ্যই সেই প্রকল্পের অংশ...