ব্রাজিল সমর্থক অভিনেত্রী মাঠে থাকা নেইমার জুনিয়র ও আর্লিং হলান্ডের তোলা ছবি ফেসবুকে পোস্ট করেছেন মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ম্যাচ দেখতে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হাজির ছিলেন তিনি। কেন? ব্রাজিল–নরওয়ে ম্যাচের আগে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম।’ সেই ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। মেহজাবীনের বহুদিনের স্ব...