নজরুলের প্রসঙ্গ এলেই গল্পটি বলতে ভালোবাসেন প্রবীণ সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী। বৈশাখ উৎসবে নজরুলসংগীতের সন্ধ্যায়ও এর ব্যতিক্রম হয়নি। সেই অনুষ্ঠান উপস্থাপনার ফাঁকে নজরুলের একটি কবিতা আবৃত্তি করে শোনান তিনি। চট্টগ্রামে তাঁর দাদাবাড়ির নারিকেল বীথিতে বসে সেটি লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। গতকাল শনিবার সকালে ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে শুরু হয়েছে পাঁচ দিনের বৈশাখ উৎসব। বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসবের শুরু হয় শিশুদের সমবেত কণ্ঠে ‘এসো প্রাণ ভরানো’ গানটি দিয়ে। এ ছাড়া এই শিশুরা ‘আজি নূতন র...