নাচ তো জীবনের সঙ্গে জড়িয়ে আছে অপি করিম নাচ সব সময়ই আমার কাছে অভিনয়ের আগে। নাচ শিখেছি সেই ছোটবেলায়। নাচ তো জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তবে এখন নিয়মিত নাচ করা হয় না। খুব মিস করি। যে জিনিসটা বেশি মিস করা হয়, সেটাই কিন্তু একজন মানুষের হৃদয়ের কাছাকাছি থাকে। আমার ক্ষেত্রে তাই নাচটা থাকে হৃদয়ের কাছাকাছি। নাচের শিক্ষা আমার অভিনয়জীবনকে সহজ করেছে অনেক। আগে বুঝতাম না। যখন মঞ্চে অভিনয় শুরু করলাম, তখনই বুঝতে পারলাম অভিনয়কে এগিয়ে দিতে নাচটা কতটা গুরুত্বপূর্ণ। নাটকের দৃশ্যে যখন সংলাপ থাকে ন...