বহুদিন পর তিনি ফিরে এসেছেন স্বমহিমায়৷ মশালা বিনোদনের পসরা নয়, খাঁটি অভিনয়ের আয়োজন তাঁর ফ্যান-এ৷ পঞ্চাশের চৌকাঠ পেরিয়ে আবার যেন ফিরেছে ‘আনজাম' বা ‘ডর'-এর শাহরুখ৷ বাজিমাত হওয়া প্রত্যাশিত ছিল৷ কিন্তু ভারতে যেন তা হয়েও হল না৷ অথচ কাঁটাতার পেরিয়ে ‘ফ্যান' নিয়ে উচ্ছ্বাস চোখে পড়ার মতো৷ প্রথম তিনদিনের কালেকশনে পাকিস্তানে রেকর্ডও গড়ল ‘ফ্যান' ৷ ফ্যানদের নিয়ে বরাবরই তিনি ভাবনায় থাকেন৷ শুধু নিজের দেশের নয়, ভিনদেশের ফ্যান নিয়েও তিনি উৎসাহী৷ সারা ভারত ও বিদেশে তাঁর অসংখ্য ফ্যান ক্লাব৷ নিজের জন্মদি...