১৯৯১ সালের ২৫ অক্টোবর দিল্লির মেয়ে গৌরি খানকে বিয়ে করেন শাহরুখ খান। দেখতে দেখতে তাদের দাম্পত্য জীবন পড়েছে ২৫ বছরে। বিয়ের আগে গৌরির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন শাহরুখ। শুধু তা-ই নয়, মেয়েলি কণ্ঠে কথা বলে প্রেমিকার পরিবারকে বোকাও বানিয়েছেন বলিউড বাদশা। কমেডিয়ান কপিল শর্মার নতুন অনুষ্ঠান দ্য কপিল শর্মা শোর প্রথম পর্বে ব্যক্তিগত জীবনের অনেক কিছু শেয়ার করেছেন শাহরুখ। গত ১১ এপ্রিল মুম্বাইয়ে এর দৃশ্যধারণ হয়েছে। এতে সেলফি সংস্কৃতি নিয়ে প্রশ্ন করা হলে ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেন, এখনকার যুগে সবার হাত...