পরীকে নিয়েই জাজের অ্যাকশন ছবি ‘রক্ত’র যাত্রা শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে জমকালো মহরত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো পরী মনির নাম। মালেক আফসারী ছবিটির পরিচালনায় থাকছেন। মাহি, নুসরাত ফারিয়া ও জলির পর জাজ নায়িকা নির্বাচনে আবারও চমক দেখালো। কয়েক সপ্তাহ ধরে গণমাধ্যমে এ নিয়ে অনেক বাক্য ব্যয়ও হয়েছে। পরীর নাম অনুমানের তালিকায় থাকলেও এটা যে চূড়ান্ত হবে- এমনটা হয়তো ভাবেননি অনেকেই। জাজের ঘরে পরীমনির যুক্ত হওয়ায় অনেক হিসাবই পালটে যাবে মনে করছেন সি...