ঐশ্বরিয়া রাই বচ্চন আগেই জানিয়ে দিয়েছিলেন সাজ পোশাক নিয়ে চিন্তা করে নির্ঘুম রাত কাটানোর মানুষ তিনি নন। আর এবার কানে কী পরছেন তা নিয়েও মাথা ঘামানোর তেমন সময় পাননি। বলেছিলেন, ‘আমাকে নিয়ে যতো খুশি তত হাসাহাসি করুন। তবে বাস্তবতা হলো, আমি এখনও কানের লালগালিচার জন্য কোন পোশাক ঠিক করিনি।’ একথা তিনি বলেছিলেন লালগালিচায় হাঁটার মাত্র দুদিন আগে। কিন্তু অপ্রস্তুত থাকার পরেও কানের এবারের আসরেও চমৎকার সব পোশাকে সবাইকে চমকে দিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। এরই মধ্যে এবারের আসরে পাঁচটি ভিন্ন পোশাকে দেখা গেছে ত...