নানির জন্মদিনে তাঁকে চমকে দিতে চেয়েছিলেন প্রিয়তা ইফতেখার। ‘বেগম’ পত্রিকা সম্পাদক কিংবদন্তি নূরজাহান বেগমকে নিয়ে তিনি নির্মাণ করেছেন একটি তথ্যচিত্র। তাঁর জীবনের প্রথম কাজটি আজ দেখানো হলো স্টার সিনেপ্লেক্সে। কিন্তু নূরজাহান বেগম দেখে যেতে পারলেন না। মৃত্যুর পর আজই তাঁর প্রথম জন্মদিন। আজ শনিবার সকালে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে দেখানো হয় তথ্যচিত্র ‘ইতিহাসের কিংবদন্তি নূরজাহান বেগম’। পনেরো মিনিটের এই তথ্যচিত্রটি দেখানোর আগে ছিল একটি সংক্ষিপ্ত আলোচনাপর্ব। সেটি সঞ্চালনা করে...