ফ্রান্সে ভয়াবহ জঙ্গী হামলার জেরে নিজের ‘অ্যান্টি ওয়ার্ল্ড ট্যুর’ সঙ্গীতানুষ্ঠান বাতিল করলেন পপ স্টার রিহানা। আজ শুক্রবার নিসের আলিয়াঁস স্টেডিয়ামে অনুষ্ঠান করার কথা ছিল তার। তার ঠিক আগেই বৃহস্পতিবার ‘বাস্তিল দিবস’–এর উৎসব চলাকালীন নিসের সমুদ্র সৈকতের কাছে ভয়ঙ্কর ট্রাক–হামলা। এর পরই নিজের অনুষ্ঠান বাতিল করেন রিহানা। অনুষ্ঠানটি বাতিল করার খবর টুইটারে দেন শহরের মেয়র ক্রিসতিয়াঁ এস্ত্রোসি। রিহানার অনুষ্ঠানের পাশাপাশি, পূর্ব নির্ধারিত বিশেষ জ্যাজ উৎসবও বাতিল হয়েছে। শুক্রবার শহরের পতাকা অর্ধনমি...