সুপারস্টার হওয়া কি আর এতোই সোজা? আজকে যারা বলিউডের বড় তারকা, তাঁদের অনেকেরই প্রথম ছবি সাফল্যের মুখ দেখেনি। এমনকি অনেকের ক্যারিয়ারের প্রথম ছবিতো বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল। অথচ তাঁদের পেছনেই আজ শিডিউলের পাওয়ার জন্য প্রযোজক–পরিচালকদের লম্বা লাইন। কথায় আছে না—একবার না পারিলে দেখো শতবার? অবশ্য শতবার চেষ্টা তাঁদের কাউকেই করতে হয়নি। কেউ দ্বিতীয় ছবিতে ‘ফ্লপ’ থেকে ‘হিট’ তারকা তকমা পেয়ে গেছেন। কয়েকজন তারকাকে আবার সফল হতে অপেক্ষা করতে হয়েছে বেশ কয়েক বছর। কারিনা কাপুর খানকারিনা কাপুর খান ক...