সমুদ্র সৈকতে তুষি দৌড়াবে, পাশ থেকে চলে যাবে ক্যামেরাবাহী ড্রোন। এমনটাই ছিল দৃশ্যধারণের পরিকল্পনা। কিন্তু ড্রোনটি চলে এল একেবারে তাঁর কানের পাশে। আর একটু হলেই কান কেটে ফেলতো ড্রোনের পাখা। দৃশ্যধারণের শুরুতেই কোনো রকমে ড্রোনের পাখা থেকে বাঁচল ‘আইসক্রিম’ নায়িকা নাজিফা তুষির কান। সম্প্রতি কক্সবাজারের সমুদ্র সৈকতে শুটিংয়ে গিয়েছিলেন তুষি। সেখানে একটি গানের ভিডিওচিত্র ধারণে ব্যবহার করা হয় ড্রোন। ড্রোনের পাখা থেকে কান বাঁচাতে বারবার তাঁর নজর সরে যাচ্ছিল সেটির দিকে। কখন কানে আঘাত করে, সেই শঙ্কায় ঠিকমত...