তিন বছর চুটিয়ে প্রেম করার পর মিশেল ওবামার সঙ্গে জুটি বাঁধেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামা। বারাক ও মিশেলের গভীর সম্পর্কের রসায়ন যেকোনো দম্পতির কাছে ঈর্ষন্বীয়। এই গভীর সম্পর্কের রসায়ন নিয়ে একটি সিনেমার ঘোষণা গেল বছরের প্রথম দিকেই বিশ্ব মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। বিশ্বের ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার ‘প্রথম ডেটিং’কে অবলম্বন করে হলিউডে নির্মাণ হচ্ছে প্রেমের ছবি। অবশেষে নতুন বছরে সে একই খবর নিয়ে বিনোদন জগতে রীতিমত চাঞ্চল্য ফেলে দিয়...