সঙ্গীর সঙ্গে প্রেমের শুরুর সময়টা সাধারণত ভীষণ রোমাঞ্চকর ও আনন্দময় হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুই জনই সম্পর্কে স্বচ্ছন্দ হয়ে উঠলে দৈনন্দিন রুটিনের একঘেয়েমি ঢুকে পড়ে। তখন অনেকেই লক্ষ্য করেন, সম্পর্কের সেই উত্তেজনা, নতুনত্ব আর উষ্ণতা আগের মতো নেই। এই একঘেয়েমিই ধীরে ধীরে মতবিরোধ, তর্ক ও ঝগড়ার জন্ম দেয়। মনোবিজ্ঞানী ও সম্পর্ক বিশেষজ্ঞ জ্যাকলিন শ্যাটজের মতে, একটি সম্পর্ককে দৃঢ় ও সুন্দর রাখতে হলে প্রতিটি ধাপে সামান্য হলেও সচেতন চেষ্টা প্রয়োজন। তার পরামর্শ অনুযায়ী, নিচে এমন পাঁচটি উপায় তুলে ধরা হলো, যা স...