যত্নে থাকা ত্বকটাতে তেমন কোনো দাগ বা ব্রণ নেই। নিয়ম করে পানিপান, ঠিকভাবে মুখ ধোয়া, ত্বক উপযোগী ক্রিম ব্যবহার সবই চলে। কিন্তু ধোয়াটে বা কালো একটি আবরণ কিছুতেই আপনার মুখ থেকে যেতে চাচ্ছে না। যেকোনো উৎসব বা অনুষ্ঠানের সাজে কাঙ্ক্ষিত লুক আসতেও বাধা কালো ভাব। তাই ঈদের আগেই এমন ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে দিতে বেছে নিতে পারেন ঘরোয়া দুটি সহজ পদ্ধতি। দই ফেস প্যাক – একটি বাটিতে ৩ টেবিল চামচ টকদই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার টকদই মুখের ত্বক, ঘাড়, গলায় ভালো করে লাগিয়ে নিন। চাইলে হাত পায়েও লাগিয়...