ব্রণ, কালো দাগ, ফুসকুড়ি, ব্ল্যাক হেডস ইত্যাদি হচ্ছে মুখের ত্বকের সাধারণ কিছু সমস্যা যার কারণে অসুন্দর দেখায়। বেঠিক জীবনধারা, ত্রুটিপূর্ণ খাদ্য, মশলা যুক্ত খাবার, পানি কম খাওয়া, পরিবেশগত কারণে ত্বকের এই সমস্যা গুলো হয়ে থাকে। স্বাস্থ্যকর ও ত্বকের জন্য উপকারী খাদ্য গ্রহণ করলে পরিষ্কার ও উজ্জ্বল ত্বক পাওয়া যায়। আজ আমরা সেই খাবার গুলো সম্পর্কে জেনে নিবো। ১। টমেটো – স্বাস্থ্যবান ত্বকের জন্য প্রয়োজনীয় সকল ধরণের পুষ্টি উপাদান আছে টমেটোতে। টমেটোর ভিটামিন সি কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে এবং ত্বককে...