এখন প্রতিযোগিতার বাজার। প্রচুর ডিগ্রি নিয়ে কত মানুষ বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন। কিন্তু চাকরি পাচ্ছেন না। আর ভালো ভালো ডিগ্রি নিয়ে বেকার বসে থাকায় কনফিডেন্সেরও বারোটা পাঁচ বাজছে। তাই চাকরি না পেলেও এত ভেঙে পড়বেন না। রোজগার করার আরও অনেক পথ খোলা রয়েছে। অনেক মানুষ চাকরি না করেও রোজগার করে বেঁচে রয়েছেন। কীভাবে বাড়িতে বসে টাকা রোজগার করবেন, তার কয়েকটি উপায় বলে দেওয়া হল। ১) কনটেন্ট রাইটার- এমন অনেক মানুষ আছেন, যাঁরা লিখতে ভালোবাসেন। অনেক কোম্পানি রয়েছে, যারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য লোক চা...