CATEGORY ARCHIVES: লাইফস্টাইল

ঢাকায় রেকর্ড বৃষ্টিতে জলজট সড়কে আটকেছে গাড়ি, গণপরিবহনের জন্য দীর্ঘ অপেক্ষা
ঢাকায় রেকর্ড বৃষ্টিতে জলজট সড়কে আটকেছে গাড়ি, গণপরিবহনের জন্য দীর্ঘ অপেক্ষা

বৃষ্টিতে ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি অচল হয়ে পড়ায় আটকে গেছেন এই ব্যক্তি। আজ রোববার সকালে রাজধানীর কাজীপাড়ায়   সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টি রাজধানীতে অফিসগামী যাত্রীদের জন্য বড় দুর্ভোগ তৈরি করেছে। বিভিন্ন সড়ক ডুবে গিয়ে যান চলাচল প্রায় থমকে গেছে। ভরা বর্ষায় কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছিল। গতকাল শনিবার মধ্যরাত থেকে শুরু হয় অবিরাম বর্ষণ। আজ সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতটা বৃষ্টি এই মৌসুমে আর হয়নি। ‘এমন বৃষ্টি ঢাকায় কখনো দেখিনি,’...

রোকন উদ্দিনের লটকন বিপ্লব ৩০টি চারা থেকে ৪ বিঘার বিশাল বাগান
রোকন উদ্দিনের লটকন বিপ্লব ৩০টি চারা থেকে ৪ বিঘার বিশাল বাগান

রোকন উদ্দিনের বাগানে ঝুলছে থোকায় থোকায় লটকন। গত সোমবার ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামে সকালের সূর্য তখনো পুরোপুরি তেজ ছড়ায়নি। ময়মনসিংহের ভালুকার নয়নপুর গ্রামের একটি বাগানে ঢুকতেই চোখে পড়ে ফলের ভারে নুয়ে থাকা সারি সারি লটকনগাছ। হলুদাভ পাকা ফলের থোকা হাতে নিয়ে কখনো পাইকারদের সঙ্গে দরদাম করছেন, কখনো আবার দূরদূরান্ত থেকে আসা কৃষকদের উন্নত জাতের কলম দেখাচ্ছেন রোকন উদ্দিন। কয়েক বছর আগেও হাফেজ রোকন উদ্দিনের পরিচয় ছিল মসজিদের ইমাম হিসেবে। আজ তিনি পরিচিত একজন সফল লটকনচাষি ও...

টানা চতুর্থবারের মতো বিলাসী জীবনযাপনে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর
টানা চতুর্থবারের মতো বিলাসী জীবনযাপনে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর

বিলাসী জীবনযাপনের ব্যয়ের দিক থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। বিশ্বজুড়ে ঘড়ি ও গয়নার মতো বিলাসপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিলাসী জীবনযাপনের ব্যয় আরও বেড়েছে। সুইজারল্যান্ডভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জুলিয়াস বেয়ার গ্রুপের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুরিখ, লন্ডনকে পেছনে ফেলে শহরটির উত্থান। ২০২০ সালে এই জরিপ শুরু হওয়ার পর এই প্রথম শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে মোনাকো। তালিকার চতুর্থ ও পঞ...

মশার কামড়ে লণ্ডভণ্ড পরিবার; সচেতনতাই বাঁচার উপায়
মশার কামড়ে লণ্ডভণ্ড পরিবার; সচেতনতাই বাঁচার উপায়

সামান্য একটি মশা হয়ে উঠতে পারে প্রাণঘাতী বাংলাদেশে ডেঙ্গু আর শুধু একটি মৌসুমি রোগের নাম নয়; এটি এখন একটি জাতীয় জনস্বাস্থ্য সংকট। একসময় যে রোগকে মূলত রাজধানী ঢাকার সমস্যা বলে মনে করা হতো, গত কয়েক বছরে তা দেশের জেলা, উপজেলা এমনকি গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়েছে। জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ণ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, স্থির পানির আধিক্য এবং জনসচেতনতার ঘাটতি—সব মিলিয়ে ডেঙ্গু আজ বাংলাদেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠেছে।   ২০২৩ সাল বাংলাদেশের ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ...

সোনার দাম ভরিতে কমল ৩,২৬৬ টাকা, নতুন দর কত
সোনার দাম ভরিতে কমল ৩,২৬৬ টাকা, নতুন দর কত

বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশেও দর সমন্বয় করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে দেশের বাজারে ভরিতে সোনার দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। আজ মঙ্গলবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে আনুষ্ঠানিকভাবে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। সর্বশেষ ঈদের আগে ২৫ মে সোনার দাম বেড়েছিল ২ হাজার ১৫৮ টাকা। নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ৩ হাজার ১৪৯ টাকা কমে হয...

খাবারের পাতে রাজকীয় স্বাদ আনতে বানিয়ে নিন ‘পটোলের দোলমা’
খাবারের পাতে রাজকীয় স্বাদ আনতে বানিয়ে নিন ‘পটোলের দোলমা’

ঈদে ভারী খাবার খেতে খেতে হাঁপিয়ে উঠেছেন? এবার একটু ভিন্ন কিছু চেখে দেখতে পারেন। পটোলের দোলমার এই রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ   পটোলে পুরের উপকরণ: পটোল ৮-১০টি, লবণ স্বাদমতো, হলুদ আধা চা-চামচ, কিমা (মাংস/মাছ) ১ কাপ, পেঁয়াজকুচি ১টি, আদা-রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ২টি, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, গরমমসলা আধা চা-চামচ, লবণ স্বাদমতো ও চিনি সামান্য। প্রণালি: পটোলের খোসা হালকা চেঁছে নিন। একদিকের মাথা কেটে চিকন ছুরি বা চা-চামচের হাতলের দিক দিয়ে...

দিনরাত এসিতে থাকছেন ডেকে আনছেন না তো বড় কোনো স্বাস্থ্যঝুঁকি
দিনরাত এসিতে থাকছেন ডেকে আনছেন না তো বড় কোনো স্বাস্থ্যঝুঁকি

বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনার (এসি) এখন অনেকের দৈনন্দিন জীবনের অংশ। বাসা, অফিস, গাড়ি—সবখানেই এসির ব্যবহার বেড়েছে। কিন্তু দিনরাত এসিতে থাকলে কি শরীরের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে? প্রথমেই বলা দরকার, এসি নিজে ক্ষতিকর নয়; সমস্যা তৈরি হয় অতিরিক্ত বা ভুল ব্যবহারে। দীর্ঘ সময় ঠান্ডা পরিবেশে থাকলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণের সক্ষমতা কিছুটা ব্যাহত হতে পারে। হঠাৎ গরম থেকে ঠান্ডায় বা ঠান্ডা থেকে গরমে গেলে শরীরে চাপ পড়ে। ফলে মাথাব্যথা, ক্লান্তি...

গরু নিয়ে ঢাকার হাটে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিতাস।
গরু নিয়ে ঢাকার হাটে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিতাস।

বিশ্ববিদ্যালয়জীবনে অনেকে টিউশনি করেন। কেউ কেউ ফ্রিল্যান্সিং বা ছোটখাটো ব্যবসা দিয়েও আয় করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের তিতাস খান বেছে নিয়েছেন একটু ভিন্ন পথ। পড়াশোনার পাশাপাশি গরুর খামার গড়ে তুলেছেন তিনি। এখন তাঁর খামারে গরুর সংখ্যা ৯। এই ঈদে চারটি গরু বিক্রির পরিকল্পনা আছে। গত শুক্রবার যখন কথা হলো, তখন তিনি জানালেন, গরুগুলো নিয়ে ঢাকার হাজারীবাগ বাজারে এসেছেন। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশেই তিতাসের বেড়ে ওঠা। উচ্চমাধ্যমিকে পড়ার সময়ই ঠিক করেছ...

৪০০ থেকে ৫০০ টাকায় এখন সংসার চালানো অসম্ভব
৪০০ থেকে ৫০০ টাকায় এখন সংসার চালানো অসম্ভব

শহরের কর্মব্যস্ততা শুরু হয়েছে সবে। কেউ ব্যবসাপ্রতিষ্ঠান খুলছেন, কেউ হেঁটে কিংবা যানবাহনে নিজেদের কর্মস্থলে যাচ্ছেন। এরই মধ্যে ব্যস্ত সড়কের পাশে ফুটপাতের এক কোণে বসে আছেন ৫৫ বছর বয়সী আবদুল মালেক। সামনে দুটি বাঁশের ঝুড়িতে স্তরে স্তরে সাজানো আছে কলা। ক্রেতার অপেক্ষায় তাঁর চোখ বারবার রাস্তার দিকে যাচ্ছিল, সময় বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছিল সেই অপেক্ষা। কিছুদিন আগেও রোজ ৭০০ থেকে ৮০০ টাকা আয় করতেন বলে দাবি করেন আবদুল মালেক। কিন্তু এখন তা নেমে ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে চলে এসেছে। এর আগে কলা বিক্রির আয়ে...

সমালোচনা সহজে নেওয়ার ৫ কার্যকর উপায় জেনে নিন
সমালোচনা সহজে নেওয়ার ৫ কার্যকর উপায় জেনে নিন

সমালোচনা জীবনের স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত অধ্যায়। এর সঙ্গে জড়িয়ে আছে নিজেকে পুনর্মূল্যায়ন, বিষয়টি ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে নতুনভাবে চিন্তা করা ও নিজেকে শুধরে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সময়ের সঙ্গে মানুষের সমালোচনা গ্রহণ করার সহনশীলতা ক্রমেই কমে যাচ্ছে বলে জানাচ্ছেন মনোবিজ্ঞানীরা। আমরা সবাই কোনো না কোনো সময় সমালোচনার মুখোমুখি হই। কিন্তু সমস্যা হলো, অনেক সময় আমরা সমালোচনা শুনেই রেগে যাই বা কষ্ট পাই। তবে যদি সমালোচনা সঠিকভাবে নিতে পারি, সেটিই হতে পারে নিজেকে উন্নত করার সবচেয়ে বড় সুযোগ। চলুন...

ক্লান্তি সত্ত্বেও কাজে মনোযোগ ধরে রাখার ৬ কার্যকর উপায়
ক্লান্তি সত্ত্বেও কাজে মনোযোগ ধরে রাখার ৬ কার্যকর উপায়

চোখ কম্পিউটারের স্ক্রিনে, বইয়ের পাতায়, কিন্তু মন অন্য কোথাও। মনোযোগ নেই। একটার পর একটা ক্লাস, অফিসে ব্যাক-টু-ব্যাক মিটিং, কাজের চাপ—সব মিলিয়ে ক্লান্তি এসে যায়। এই ক্লান্তিই ধীরে ধীরে আমাদের মনোযোগ ও কর্মদক্ষতা কমিয়ে দেয়। কিন্তু ভালো খবর হলো, কিছু ছোট ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অভ্যাস আপনাকে আবার ফোকাস ফিরিয়ে দিতে পারে, খুব সহজেই। ১. মাইক্রোব্রেকস ছোট ছোট বিরতি নিন। একটানা কাজ করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। তাই প্রতি ৩০-৪০ মিনিটে ১-২ মিনিটের বিরতি নিন। একটু হাঁটুন বা স্ট্রেচিং করুন। এতে মস্...

এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ—হতে পারে বড় বিপদের সংকেত
এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ—হতে পারে বড় বিপদের সংকেত

গরমের সময় ঘরে স্বস্তি আনতে এয়ার কন্ডিশনার (এসি) এখন অনেকের নিত্যসঙ্গী। তবে এই আরামের যন্ত্রেই লুকিয়ে থাকতে পারে বড় ধরনের ঝুঁকি, যদি কিছু সতর্ক সংকেত উপেক্ষা করা হয়।  বিশেষজ্ঞদের মতে, এসি চালানোর সময় অস্বাভাবিক শব্দ বা পোড়া গন্ধ অনুভূত হলে তা যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক সমস্যার ইঙ্গিত হতে পারে, যা সময়মতো নজর না দিলে বড় দুর্ঘটনার কারণও হতে পারে। তাই কিছু সতর্ক সংকেত আগে থেকেই চিহ্নিত করা জরুরি- ১. এসির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কম্প্রেসর। এটি স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত গরম হয়ে গেলে বিষ...

শিশুর জীবনে মা ও বাবা—দুজনেরই সমান প্রয়োজন কেন
শিশুর জীবনে মা ও বাবা—দুজনেরই সমান প্রয়োজন কেন

শিশুর সঙ্গে মা–বাবার ইতিবাচক, আনন্দঘন মুহূর্ত শিশুর স্নায়ু শান্ত করে জন্মের পর একটি শিশুর খাবার ও আশ্রয়ের পাশাপাশি প্রয়োজন হয় আবেগ, নিরাপত্তা, দিকনির্দেশনা ও ভালোবাসা। গবেষণা ও বিভিন্ন সমীক্ষা বলছে, স্থিতিশীল দুই অভিভাবকের (মা–বাবা) পরিবার সাধারণত শিশুর বিকাশে বেশি সহায়ক। মা ও বাবা, এই দুই অভিভাবক শিশুর ইমোশনাল বিকাশে ভারসাম্য আনেন। তবে এখানে বলে রাখা ভালো, শিশুর মা–বাবা অভিভাবক থাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, সেই মা–বাবার মধ্যে শ্রদ্ধা ও আস্থার সম্পর্ক থাকা। মানসিক ব...

৬০ পার হওয়ার পর সত্যিকারের সুখী হন কারা, জানেন?
৬০ পার হওয়ার পর সত্যিকারের সুখী হন কারা, জানেন?

আমরা অনেক সময় সুখকে এমন কিছু মনে করি, যেন সুখ এটা একটি লক্ষ্য, যা অর্জন করতে হয়। কিন্তু ষাটের পরে অনেক মানুষ বুঝতে শুরু করেন, সুখ আদতে কোনো লক্ষ্য নয়। সাধারণ জীবনটাই মূল্যবান।   আমার বড় খালার বয়স ৬৩ বছর। চার বছর হলো খালু মারা গেছেন। খালার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত। সারা জীবনের সব দায়িত্ব পালন শেষে খালা একরকম অবসরে। শীতের শুরুতে ঘুরে এলাম ঝিনাইদহের শৈলকুপায় বড় খালার বাসা থেকে। ঘরবাড়ি গোছানো, টিপটপ। পুত্রবধূর ম্যাক্সির জন্য একটা কুরুশের নকশা বুনছেন। আমার তিন বছরের কন্যার ফ্রকের জন্যও একটা কুর...

ঈদের ছুটিতে ফাঁকা বাসা—চুরি ঠেকাতে নিন এই গুরুত্বপূর্ণ সতর্কতা
ঈদের ছুটিতে ফাঁকা বাসা—চুরি ঠেকাতে নিন এই গুরুত্বপূর্ণ সতর্কতা

ঈদের ছুটি এলেই শহর বদলে যেতে শুরু করে। ব্যস্ত ঢাকার অনেক ফ্ল্যাট ফাঁকা হয়ে যায়। কেউ যান গ্রামের বাড়িতে, কেউ আত্মীয়ের কাছে, কেউবা ভ্রমণে। উৎসবের এ স্বস্তি ও ফাঁকা সময়টাকে সুযোগ হিসেবে বেছে নেয় দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, ঈদের আগে ও পরে বাসাবাড়িতে প্রতিবছরই তালা ভেঙে বা গ্রিল কেটে চুরি এবং ফাঁকা বাসায় ঢুকে মালামাল লুটের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে যেসব পরিবার আগেভাগে নিরাপত্তার প্রস্তুতি নেয় না কিংবা ভবনের নিরাপত্তাব্যবস্থাকে গুরুত্ব দেয় না, তাদের ঝুঁকি বেশি থাকে। এ ছা...

রমজানের বাকি সময়ে সাহ্‌রি ও ইফতারে কী খাবেন
রমজানের বাকি সময়ে সাহ্‌রি ও ইফতারে কী খাবেন

রমজান মাসের আর অল্প কয়েকটা দিন বাকি। লম্বা ছুটিতে অনেকেই বাড়ি যাচ্ছেন। এদিক-ওদিক ঘুরতে যাচ্ছেন। জায়গা বদলের কারণে জীবনধারায় কিছুটা পরিবর্তন আসতে পারে। নিজের বাড়িতে থাকলেও ছুটির আমেজে জীবনধারা বদলায়। এ সময়ের সাহ্‌রি ও ইফতার প্রসঙ্গে ঢাকার আজিমপুরে অবস্থিত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা আকতার–এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম। যেসব বিষয় খেয়াল রাখতে হবে সাহ্‌রি ও ইফতারে নিয়মমাফিক চলা এই শেষ কয়েকটা দিনের জন্...

পানির গভীরে ডুব দিয়ে মানুষের হারানো সোনা–রুপা খুঁজে দেন তারা।
পানির গভীরে ডুব দিয়ে মানুষের হারানো সোনা–রুপা খুঁজে দেন তারা।

গিয়াস উদ্দিন ও শিশু মিয়া গ্রামে গ্রামে ফেরি করে কড়ি-মালা বিক্রি করেন আর জলাশয়ে হারিয়ে যাওয়া সোনা-রুপা খুঁজে দেন। রোববার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে   গিয়াস উদ্দিন (৫৭) ও শিশু মিয়া (৫০), পেশায় স্বর্ণডুবুরি। পুকুর-জলাশয়ে কারও সোনা-রুপা হারিয়ে গেলে তাঁরা উদ্ধার করে দেন। এখন থাকেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বীরতলা গ্রামের বেদেপল্লিতে। তবে আদি নিবাস মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বিক্রমপুর গ্রামে। গিয়াস উদ্দিন দীর্ঘ ৩৫ বছর এবং শিশু মিয়া ২৮ বছর ধরে এ...

শান্তিপূর্ণ অফিস জীবনের জন্য মানতে হবে এই ৩টি নিয়ম
শান্তিপূর্ণ অফিস জীবনের জন্য মানতে হবে এই ৩টি নিয়ম

শান্তিপূর্ণ জীবন ও ভালো ‘ওয়ার্ক–লাইফ ব্যালান্স’ বজায় রাখার জন্য কিছু মৌলিক ‘অফিস রুল’ বা কর্মক্ষেত্রের নিয়ম আছে। এসব আপনার মানসিক চাপ কমিয়ে কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য আনবে। ১. অফিসকে নিজের চেয়ে বেশি গুরুত্ব নয় অনেকে ক্যারিয়ার বা পেশাজীবনে উন্নতি করতে যতটা মনোযোগ দেন, আত্মোন্নয়নে ততটা দেন না। দেখা যায়, অফিসে ‘যথেষ্ট সময় দেওয়ার পর’ ব্যক্তিগত উন্নয়ন, পারিবারিক বা সামাজিক জীবনের জন্য সময় অবশিষ্ট থাকে খুবই কম। যেটুকু সময় পাওয়া যায়, তা নিজেকে আবা...