মেকআপ ব্রাশ সাজার অন্যতম প্রধান উপকরণ। খালি চোখে দেখলে ত্বকের ওপর মেকআপ লাগানোই এর কাজ। ভিন্ন ভিন্ন এই ব্রাশগুলোর কাজ কিন্তু ভিন্ন। একেকটি ব্রাশ তৈরি করা হয়েছে মুখের বিভিন্ন অংশের সঙ্গে কথোপকথনের জন্য। আইশ্যাডো লাগানো আর লিপস্টিক লাগানোর ব্রাশ কিন্তু আলাদা। নিখুঁত মেকআপের জন্য সঠিক ব্রাশের ব্যবহার এ কারণে জরুরি। মাশকারা ব্রাশ মাশকারা ব্রাশ দুই ধরনের হয়ে থাকে। একটি ওপরের চোখের পাপড়ির জন্য ও অন্যটি হলো নিচের চোখের পাপড়ির জন্য। চোখের ওপরের জন্য যে মাশকারা ব্রাশটি তা দেখতে বেশ ঘন ও বড় হয়।...