বাসার কাজের মেয়ে থেকে শুরু করে, স্কুলে যাওয়া ছোট্ট বাচ্চাটা পর্যন্ত, উকুনের সমস্যা সাধারণত ওদেরই বেশী হয়ে থাকে। কোথাও বেড়াতে গেলে, অন্যের চিরুনি ব্যবহার করলে ইত্যাদি হরেক কারণেই ঘটে উকুনের উপদ্রব। কিন্তু এই সমস্যাকে দূর করবেন কীভাবে? বাজারে হরেক রকম উকুননাশক সাবান ও শ্যাম্পু পাওয়া যায় বটে, কিন্তু এগুলো চুলের সর্বনাশ করে ছাড়ে। অন্য দিকে কিছুদিন পরই আবার ফিরে আসে সেই উকুন। তাহলে কী করবেন? আসলে উকুন দূর করা কয়েক মিনিটের খেল মাত্র! চুলের মাঝে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে উকুন মরে যাবে। এই...