পৃথিবী সফল মানুষদের কদর করে। তাঁদের নিয়ে কবিতা লেখা হয়, গান লেখা হয় এবং প্রবন্ধ লেখা হয়। তাঁরা কী খান, কী পরেন, কোন বই পড়েন, কীভাবে সফল হলেন—এসব জানতে মানুষের আগ্রহের শেষ নেই। বিল গেটসের কথাই ধরা যাক। তিনি কী বই পড়েন, কী ভাবেন—সবকিছুই খবরের শিরোনাম হয়। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানানোর মানুষেরও অভাব হয় না। শুভেচ্ছা নিতে নিতে সফল মানুষেরা ক্লান্ত হয়ে যান। কিন্তু আমার মতো যাঁরা ব্যর্থ, জীবনে বারবার ব্যর্থ হয়েছেন, তাঁদের নিয়ে কেউ মাথা ঘামান না, পাত্তা দেন না। তবে মন খারাপ করার কোনো কারণ...