মাথার সঙ্গে লেপ্টে থাকা চুল দেখতে খুব একটা ভালো লাগে না। তাই চুলে খানিকটা ফোলাভাব অথবা চুল ঘন দেখাতে অনেক ধরনের শ্যাম্পু ও প্রসাধনী ব্যবহার করে থাকেন অনেকে। স্টাইলবিষয়ক একটি ওয়েবসাইটে চুলে তাৎক্ষণিক ফোলাভাব আনতে বেশ কার্যকর কিছু উপায় উল্লেখ করা হয়। এখানে সেসব বিষয় তুলে ধরা হল। লেয়ার কাট: চুলের স্টাইল বা ছাঁট চুলের ধরনে পরিবর্তন আনতে বেশ কার্যকর। তাই যাদের চুল বেশি লেপ্টে থাকে মাথার সঙ্গে তাদের জন্য লেয়ার কাট বেশ উপযোগী। এতে চুল দেখতে কিছুটা ফোলা লাগবে। ভলিউমিইজিং শ্যাম্পু ব্যবহার: য...