সম্পর্ক গড়ে তোলার পর বিচ্ছেদ বহু মানুষের জন্যই প্রচণ্ড যন্ত্রণাময় অনুভূতি সৃষ্টি করে। কিন্তু কী কারণে এমনটা হয়? সম্প্রতি গবেষকরা এ বিষয়ে অনুসন্ধান করেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট। ব্রেকআপ বা আপনি অন্যের দ্বারা প্রত্যাখ্যাত হন কিংবা কোনো কারণে আপনার সম্পর্কটি ভেঙে দিতে হয়, উভয় ক্ষেত্রেই তা যন্ত্রণাময় অনুভূতি তৈরি করে। তবে এটি শুধু আপনার ক্ষেত্রেই নয়, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু কী কারণে এ যন্ত্রণাময় অনুভূতি? গবেষকরা বলছেন, সম্পর্ক বিচ্ছেদের পর যন্ত্রণাময় অনুভূতির জন্...