রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ও হাড়ভাঙ্গা পরিশ্রম করে ক্ষেতের ফসলের পরিচর্যা করেন কৃষক। কিন্তু অনেক সময় কৃষকের শত কষ্টে ফলানো সেই ফসল কীটপতঙ্গের আক্রমণে নষ্ট হয়ে যায়। তবে এবার দিন পাল্টাচ্ছে। আর কৃষককে সারাদিন পরিশ্রম করতে হবে না। কারণ কৃষিক্ষেত্রকে প্রযুক্তিগতভাবে সমৃদ্ধশালী করার লক্ষ্যে সিলেটের লিডিং ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী তৈরি করেছেন এগ্রো রোবটিক্স সিস্টেম। এই রোবটিক্স সিস্টেম দিয়ে পুরো কৃষিক্ষেত্রকে মনিটরিং এবং পরিচর্যা করা সম্ভব। ‘এগ্রো রোবটিক্স’ শিরোনামে এ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান...