অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। সব প্রাণীর প্রতি সদয় হতে হবে এবং পরিবেশ ও প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে। এসব গুণের মধ্য দিয়েই শিশুদের মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এর আগে, শিশু একাডেম...