সরকারি সফরে বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট। সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট দেয়ার পাশাপাশি ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও নবম ও তদূর্ধ্ব গ্রেডের স্থায়ী কর্মকর্তাদের অফিসিয়াল পাসপোর্ট পাওয়ার সুযোগ দিয়েছে সরকার। সরকারি কাজে বিদেশ ভ্রমণ সহজীকরণ এবং অফিসিয়াল পাসপোর্ট ইস্যু সংক্রান্ত বিদ্যমান নির্দেশনা সংশোধন ও সমন্বয় করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নতুন নির্দেশনা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে গত ২১...