জিরো কস্টে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক উদ্যোগে প্রথমবারের মতো সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে (জিরো কস্ট) মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ বাংলাদেশি দক্ষ কর্মী। প্রথম ধাপে এ প্রক্রিয়ায় মোট ১০ হাজার বাংলাদেশী কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর সুযোগ তৈরি হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েস...