CATEGORY ARCHIVES: জাতীয়

জাতিসঙ্ঘে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও দেশের ভবিষ্যৎ রূপকল্প উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী
জাতিসঙ্ঘে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও দেশের ভবিষ্যৎ রূপকল্প উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, ‘দেশপ্রেম, আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের ভবিষ্যৎ রূপকল্প কী হওয়া উচিত, কিভাবে বাংলাদেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে হবে এবং কিভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা যাবে, সেগুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’ প্রধানমন্ত্রী তারেক রহ...

জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমানসহ সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন। উল্ল...

২১ সেপ্টেম্বর নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র সফরটি সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে ২৪ সেপ্টেম্বর বক্তৃতা দেয়ার পরদিন, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। মন্ত্রণালয়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান...

তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে ঢুকছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে ঢুকছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আগামীকাল শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদের আরো চারটি কূপ থেকে প্রায় সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাসক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেব এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। বিজিএফসিএলের কর্...

সুপ্রিম কোর্টের পরামর্শে ৯৯ বিচারককে একযোগে বদলি করল সরকার
সুপ্রিম কোর্টের পরামর্শে ৯৯ বিচারককে একযোগে বদলি করল সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিচারিক আদালতের ৯০ জনেরও বেশি বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজ রয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আ...

দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্য আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি
দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্য আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

নিহত পুলিশ সদস্য আলতাফের পরিবারকে আর্থিক অনুদান আইজিপি সন্ত্রাসীদের হামলায় নিহত এসআই (নিরস্ত্র) মো: আলতাফ হোসেনের পরিবারকে আর্থিক অনুদান দিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির। গত ৫ সেপ্টেম্বর সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত হন তিনি। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের এসআই (নিরস্ত্র) মো: আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা আজ পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, আইজিপি মো: আলী হোসেন ফকিরের সাথে সৌজন্য...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে বদলিপূর্বক প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।  প্রজ্ঞাপন অনুযায়ী, হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একইসাথে তার ন্যস্তকৃত কার্যালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল...

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দুপুরে বৈঠকে বসছে ইসি
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দুপুরে বৈঠকে বসছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে ইসির প্রস্তুতি সভা আজ  স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। আজ দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনারগণ উপস্থিত থাকবেন। এ বিষয়ে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্...

একাদশে ভর্তির ১ম ধাপের ফল প্রকাশ দেখা যাবে যেভাবে
একাদশে ভর্তির ১ম ধাপের ফল প্রকাশ দেখা যাবে যেভাবে

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। এদিকে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর ছুটি থাকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) লগইন করে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। একইসাথে আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হচ্ছে।...

ইসির সিদ্ধান্ত ‘নৌকা’ স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০টি প্রতীক চূড়ান্ত
ইসির সিদ্ধান্ত ‘নৌকা’ স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০টি প্রতীক চূড়ান্ত

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। যেখানে নৌকা স্থগিত রেখে ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে। তবে সংশোধিত বিধিমালা অনুযায়ী, একক প্রার্থীতে থাকবে ‘না’ প্রতীক। বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্টস্‌ অর্ডার নম্বর ১৫৫ অব ১৯৭২) এর আর্টিকেল ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর নিম...

বিমান বাহিনীর বিশেষায়িত স্কুল ‘ব্লু স্কাই’ ঘুরে দেখলেন জুবাইদা রহমান
বিমান বাহিনীর বিশেষায়িত স্কুল ‘ব্লু স্কাই’ ঘুরে দেখলেন জুবাইদা রহমান

ঢাকা সেনানিবাসে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শনকালে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে ডা. জুবাইদা রহমান  বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষায়িত স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত স্কুলটিতে যান তিনি। জানা যায়, জুবাইদা রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রে...

পে-স্কেলে বড় রদবদল ইনক্রিমেন্ট ও বাড়ি ভাড়ায় আসছে নতুন নিয়ম
পে-স্কেলে বড় রদবদল ইনক্রিমেন্ট ও বাড়ি ভাড়ায় আসছে নতুন নিয়ম

নতুন জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টে বড় পরিবর্তন আনা হচ্ছে। গ্রেড-২০ থেকে গ্রেড-৬ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেলেও উচ্চতর গ্রেডে এ হার ধাপে ধাপে কমবে। গ্রেড-৫-এ ৪ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সব গ্রেডের সরকারি চাকরিজীবী মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পান। নতুন কাঠামোয় সেই অভিন্ন হার আর থাকছে না। ফলে উচ্চপদস্থ কর্মকর্তাদের...

ব্যাংকিং খাতে পাহাড়সম খেলাপি ঋণ অকার্যকর নজরদারিতে তৈরি ঋণ-বোমা
ব্যাংকিং খাতে পাহাড়সম খেলাপি ঋণ অকার্যকর নজরদারিতে তৈরি ঋণ-বোমা

দেশের ব্যাংকিং খাত সম্পর্কে সবচেয়ে অস্বস্তিকর সত্যটি হয়তো নতুন কোনো পরিসংখ্যানে নয়; বরং বাংলাদেশ ব্যাংকের প্রায় পাঁচ দশকের তথ্যসংগ্রহের ইতিহাসেই লুকিয়ে আছে। ১৯৭৪ সালের জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে দেশের তফসিলি ব্যাংকগুলোর আমানত, ঋণ, অগ্রিম, বিল, সুদের হার, খাতভিত্তিক ঋণ, পুনরুদ্ধার ও বকেয়া অর্থের তথ্য সংগ্রহ করছে। অর্থাৎ ব্যাংকিং খাতে কোথায় ঝুঁকি জমছে- তা জানার মতো তথ্যব্যবস্থা দীর্ঘদিন ধরেই রয়েছে; কিন্তু সেই তথ্যই এখন একটি কঠিন প্রশ্ন সামনে এনেছে- তথ্য যদি থাকে, ঝুঁকি শনাক্তের ব্যবস্থ...

ত্রুটি আর ক্যাপাসিটি চার্জের বেড়াজালে রামপাল বিদ্যুৎকেন্দ্র
ত্রুটি আর ক্যাপাসিটি চার্জের বেড়াজালে রামপাল বিদ্যুৎকেন্দ্র

রামপালের অস্বাভাবিক হারে বন্ধ হওয়ার ইতিহাস নতুন নয়। ২০২৩ সালের জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদন শুরুর মাত্র সাত মাসের মধ্যে কেন্দ্রটি ছয়বার বন্ধ হয়েছিল। এর মধ্যে ১৬ জুলাই টারবাইনের ত্রুটির কারণে ইউনিট বন্ধ হয়ে চার দিন পর চালু হয়। ৩০ জুলাই আবার কয়লা সঙ্কটে উৎপাদন বন্ধ হয়ে যায়। তখন কেন্দ্রের কর্মকর্তারা জানান, কয়লা আসার পর ৮ আগস্টের দিকে উৎপাদন আবার শুরু হতে পারে। একই বছরের ডিসেম্বরে ইমপালস টিউব লিকেজের কারণে উৎপাদন বন্ধ হয়। এর আগে নভেম্বরেও যান্ত্রিক সমস্যায় কেন্দ্র বন্ধ হয়েছিল। ২০২৩ সালের ১১ ডিসেম্বরের...

শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি
শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

সাক্ষাতকালে সারাহ কুক রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন। বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি ও দু’দেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ আরো জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার...

ব্যাংকিং খাত ও বিনিয়োগের ধাক্কায় ক্রান্তিকালে অর্থনীতি
ব্যাংকিং খাত ও বিনিয়োগের ধাক্কায় ক্রান্তিকালে অর্থনীতি

আমদানি ও রফতানি চিত্র বিশ্লেষণে দেখা যায়, আমদানির এলসি খোলা ও নিষ্পত্তি ক্ষেত্রে মধ্যবর্তী পণ্য ও পেট্রোলিয়াম আমদানিতে ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে, যা দেশের উৎপাদনমুখী শিল্পের জন্য ভালো লক্ষণ। তবে রফতানি আয়ে কিছু খাতের প্রবৃদ্ধিতে সামান্য নেতিবাচক বা মন্থর গতি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সূচক অনুসারে, দেশের অর্থনীতি এক ক্রান্তিকাল পার করছে। মূল্যস্ফীতি সামান্য কমে আসায় এবং রেমিট্যান্স প্রবাহ চাঙ্গা থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রায় কিছু স্বস্তি মিললেও, ব্যাংকিং খাতের উচ্চ খেলাপি ঋণ এব...

পর্যাপ্ত সার মজুদ আছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার আকুল আবেদন বিসিআইসি প্রধানের
পর্যাপ্ত সার মজুদ আছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার আকুল আবেদন বিসিআইসি প্রধানের

ড. মাহমুদুর রহমান বলেছেন, কৃষকদের কাছে সময়মতো সুষ্ঠুভাবে সার পৌঁছে দেয়া সরকারের অন্যতম দায়িত্ব। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সার সরবরাহ ব্যবস্থাকে আরো কার্যকর, সুশৃঙ্খল ও সমন্বিত করার লক্ষ্যে বিসিআইসি কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে। সার নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে আতঙ্কিত না হয়ে আগে সঠিক তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে তিনি। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বরিশালে নবনির্মি...

ভরা মৌসুমেও নাগালের বাইরে ইলিশ, কমছে উৎপাদন
ভরা মৌসুমেও নাগালের বাইরে ইলিশ, কমছে উৎপাদন

দাম নাগালের বাইরে যাওয়ায় ইলিশের দোকানে ক্রেতা কম। গতকাল বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের নিচতলার মাছের বাজার। বাজারের পাঁচটি দোকানে বিক্রেতারা ইলিশ নিয়ে বসে ছিলেন ক্রেতার অপেক্ষায়। ইলিশ কিনতে দরদাম করছিলেন বেসরকারি চাকরিজীবী আলতাফ হোসেন। তিনি বলছিলেন, ‘এ বছর দ্বিতীয়বারের জন্য ইলিশ কিনতে আসছি। ভাবছিলাম এক কেজি ওজনের কিনব। ২৪০০ টাকা করে চাইতেছে। গতবার ১৮০০ টাকা দরে কিনছি। কী হইলো এবার!’ মাছ ব্যবসায়ী শুক্কুর আলীর দোকান থেকে দুটি ৭৫০ গ্রাম ওজনের ম...