CATEGORY ARCHIVES: জাতীয়

যশোরে বোমা বিস্ফোরণে দুজনের মৃত্যু
যশোরে বোমা বিস্ফোরণে দুজনের মৃত্যু

যশোরে বোমা বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে বিস্ফোরণে পাঁচজন আহত হন। আজ বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে দুজন মারা যান। পুলিশ বলছে, গতকাল রাত নয়টার দিকে যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের মাঠের মধ্যে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে তাঁরা আহত হন। প্রত্যক্ষদর্শীর ভাষ্য, স্থানীয় বাজারে অবস্থান করার সময় তাঁদের লক্ষ্য করে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। নিহত ব্যক্তিরা হলেন ইবাদুল ইসলাম (৩৮) ও মো. সবুজ (২৯)। তাঁদের বাড়ি যশোর সদর উপজ...

খুলনায় বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
খুলনায় বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

হ্যালোটুডে ডটকম: খুলনায় যাত্রীবাহী বাস উল্টে আহতদের মধ্যে আরো দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত সোয়া ৯টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এর আগে বিকেল সোয়া ৫টার দিকে নগরীর জিরো পয়েন্টে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান। নিহতরা হলেন খুলনার রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের ময়েজউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম...

শহীদ মিনারে ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণ
শহীদ মিনারে ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক ::: একুশের প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হলো না কারও। রাত ১২টা বাজার আগেই ফুল দেওয়া কেন্দ্র করে দু’পক্ষের ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে শহীদ মিনার এলাকায়। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। বিষয়টি জানান যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন। তিনি জানান, শহীদ মিনার এলাকায় বোমা বিস্ফোরণ ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুলিশের...

টেকনাফে অস্ত্রসহ ছাত্রলীগের ছয় নেতা-কর্মী আটক
টেকনাফে অস্ত্রসহ ছাত্রলীগের ছয় নেতা-কর্মী আটক

কক্সবাজারের টেকনাফে একটি পিস্তলসহ কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি মোর্শেদ হোসেন তামিমসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে হোয়াইক্যং বিজিবি তল্লাশিচৌকিতে গাড়ি তল্লাশি করে অস্ত্রসহ তাঁদের আটক করা হয়। বিজিবি-২-ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী প্রথম আলোকে বলেন, আজ টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে। নির্বাচনী এলাকায় আসার জন্য কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ ও পৌর ছাত্রলীগের সভাপতি ম...

বাগেরহাটে নদী থেকে একজনের লাশ উদ্ধার
বাগেরহাটে নদী থেকে একজনের লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জের বিষখালী নদী থেকে গতকাল শনিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তিকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে তাঁর লাশ নদীতে ফেলে দিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আজ রোববার বাগেরহাট সদর হাসপাতালের মর্গে ওই ব্যক্তির লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তারক বিশ্বাস বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে বয়ে যাওয়া বিষখালী নদীতে...