মৌলভীবাজার : টিফিন খাওয়ার সময় শিক্ষকের অন্ডকোষে লাথি মেরে শিক্ষা দিলেন এক শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকসমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনার খবর পেয়ে উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, নানা অনিয়মের কা...