এই তো সেই শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজের ফটক। এখানেই জ্বলছিল আগুন, লাশ পড়ে ছিল পথে পথে, ৪৫ বছর আগের এই দিনে। ঢাকাকে সেদিন পাকিস্তানি হানাদার সেনাবাহিনী এক বধ্যভূমিতে পরিণত করে তুলেছিল। সেই বর্বরতা প্রতিরোধ করতে প্রস্তুতিও শুরু হয়েছিল। শোককে শক্তিতে রূপান্তর করে বাংলা মায়ের বীর সন্তানেরা ঝাঁপিয়ে পড়েছিলেন ঘাতকদের বিরুদ্ধে। আজ আমরা সেই শহীদ মিনারে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধে শহীদদের। তাঁদের আত্মদান, তাঁদের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। এই...