জননিরাপত্তার স্বার্থে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)–এর মাজার-সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গতকাল রাত ১০টায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বন বিভাগ, ফায়ার সার্ভিস, মাজারের খাদেম, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও ব্যক্তিদের নিয়ে জরুরি সভাটি শুর...