নির্বাচনে দেশের অভ্যন্তরে এবং বিদেশে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্য ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’-এ ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে যানবাহনের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তার আওতামুক্ত থাকবে ডাক বিভাগের যানবাহন। পোস্টাল ব্যালট পরিবহনের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে। ইসি’র নির্দেশন...