ভাত ভাত খাওয়ার সঠিক সময় হলো রাত। কারণ এটা সহজেই হজম করা যায়। এ ছাড়া ভাত খেলে ভালো ঘুম হয়। কিন্তু কতটা ভাত খাচ্ছেন, তা অত্যন্ত জরুরি। এক কাপের বেশি ভাত খাওয়া উচিত নয়। এ ছাড়া রাত ৯টার মধ্যে খেয়ে নেওয়া ভালো। দুপুরে ভাত খাওয়া উচিত নয়। কারণ ঘুম পাবে। এ ছাড়া ভাত খাওয়ায় হঠাৎ করে শরীরে চিনির মাত্রা বেড়ে যায়। ফলে শরীর কান্ত লাগে এবং কাজ করতে অনীহা আসে। দই দই খাওয়ার সঠিক সময় দিনের বেলা। কারণ দই অন্য খাবার হজম করতে সাহায্য করে। এ ছাড়া এটা প্রোবায়োটিক খাবার, যা অন্ত্রের শক্তি জোগায়। দই রাতেও খাওয়া যা...