একটা সময় ছিল যখন সবাই গাছ থেকে মেহেদী পাতা সংগ্রহ করত এবং তা পাটায় বেটে নিজের পছন্দ মত বিভিন্ন নকশা করে হাতে দিত। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে এখন আর কষ্ট করে মেহেদী পাতা সংগ্রহ করতেও হয় না, পাটায় বাটতে হয় না, ঘরের পাশের দোকানেই পাওয়া যায় টিউব মেহেদী এবং নানা রকম নকশার বই। কিন্তু মেহেদীর রং নিয়ে সবসময় অনেক ভয় কাজ করে। ভয় না করে জেনে নিন মেহেদী রং গাঢ় করার ৩টি পরীক্ষিত কৌশল। ১। সতর্কতার সাথে দীর্ঘ সময় পর্যন্ত মেহেদী হাতে রাখুন – মেহেদীর রং গাঢ় হওয়ার সবচেয়ে আদি পদ্ধতি হল দীর্ঘ সময় মেহেদী হাত...