পারলারে সম্ভব হলে নিজের চিরুনি বা মেকআপ ব্রাশ ব্যবহার করুন শহুরে জীবনে নিজেকে পরিপাটি রাখতে পারলার বা সেলুনে যাওয়া এখন নিয়মিত প্রবণতা। তবে একটু অসতর্কতা আপনার এই সৌন্দর্যচর্চাকে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে বদলে দিতে পারে। একই কাঁচি, চিরুনি, রেজর বা তোয়ালে একাধিক ব্যক্তির ওপর ব্যবহারের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে নানাবিধ ছোঁয়াচে রোগ। সংক্রমণের উৎস পারলার বা সেলুনে মূলত তিনভাবে রোগ ছড়াতে পারে— ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে কর্মীর মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সম্ভাব্য রোগবালাই চর্ম...