সাধারণ ত্বকের ক্লিনজার নিয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বকবকটা শুরু করে দেই কেমন? রুপচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ত্বক ভালোভাবে পরিষ্কার করা। অনেকে মনে করেন, আরে ত্বকতো প্রতিদিনই ফেইস ওয়াশ দিয়ে পরিষ্কার করা হয়,আবার নতুন করে কি পরিষ্কার করবো? কিন্তু আপনি জানেন কি, ত্বক পরিষ্কারের উপর ত্বকের সুস্থতা নির্ভর করে? ত্বকের ধরন অনুযায়ী ত্বক পরিষ্কার করাতেও রয়েছে পার্থক্য। তৈলাক্ত ত্বক, শুষ্ক ত্বক, নরমাল ত্বক কিংবা সেনসিটিভ ত্বক- একেক ত্বক পরিষ্কার করার উপায় একেক রকম।...