CATEGORY ARCHIVES: আন্তর্জাতিক

শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের
শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ’ (ইআর)-এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটিতে উন্নত নেভিগেশন প্রযুক্তি ও অত্যাধুনিক অ্যাভিওনিকস সংযুক্ত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটির বিশেষ গতিপথ এবং কৌশলগতভাবে দিক পরিবর্তনের সক্ষমতা র...

মার্কিন যুদ্ধজাহাজ দেখামাত্র ডুবিয়ে দেওয়া হবে ইরানের কঠোর হুঁশিয়ারি
মার্কিন যুদ্ধজাহাজ দেখামাত্র ডুবিয়ে দেওয়া হবে ইরানের কঠোর হুঁশিয়ারি

হরমুজ প্রণালির দিকে এগিয়ে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমাই এ হুমকি দেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। টেলিভিশনে দেওয়া বক্তব্যে আলী আজমাই বলেন, ‘আমরা অপেক্ষা করছি, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালির প্রবেশমুখের দিকে এগিয়ে আসুক, যাতে আমরা সেগুলো ডুবিয়ে দিতে পারি।’ এ ধরনের সংঘাতের জন্য ইরানি বাহিনী সময় গুনছে বলে...

ভারতে উচ্চ শব্দে আজান প্রচারের অভিযোগে মসজিদের মাইক জব্দ ও মুয়াজ্জিন আটক
ভারতে উচ্চ শব্দে আজান প্রচারের অভিযোগে মসজিদের মাইক জব্দ ও মুয়াজ্জিন আটক

ভারতের উত্তর প্রদেশের বিজনর জেলায় লাউডস্পিকারে আজান দেয়ায় একটি মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় মসজিদের মাইকও জব্দ করা হয়েছে। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দে আজান দেয়ার অভিযোগে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার মুয়াজ্জিনের নাম মোহাম্মদ ফাইজান। গত শনিবার নাজিবাবাদে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে জেলার ম্যাজিস্ট্রেট (ডিএম) ও পুলিশ সুপার (এসপি) উচ্চস্বরে আজানের শব্দ শুনতে পান। এরপরই তারা এ পদক্ষেপ নেয়া হয়।  এ ঘটনায় দায়িত্ব প...

হুতিদের হামলার ঝুঁকি প্রাসাদে প্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে
হুতিদের হামলার ঝুঁকি প্রাসাদে প্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে

ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে চরম নিরাপত্তার ঝুঁকিতে পড়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পরিস্থিতি বিবেচনায় ৪১ বছর বয়সী এই যুবরাজকে কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে বাংকার–সুবিধাসম্পন্ন বিভিন্ন রাজপ্রাসাদে দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটে। গত এক দশকের মধ্যে দেশটির ইতিহাসে এটিই...

পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

পাকিস্তানের কোয়েটায় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।  যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার দুপুরে নওয়ান কিল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের পুরোনো ইংরেজি দৈনিক দ্য ডন সোমবার (১২ অক্টোবর) জানায়, দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশনের একটি মুশশাক প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। নিহত দুই পাইলট হলেন প্রশিক্ষক মেজর হুস...

সাগর লক্ষ্য করে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, তীব্র উদ্বেগ
সাগর লক্ষ্য করে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, তীব্র উদ্বেগ

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের সাগর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ংয়ের এলাকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। আল জাজিরা সোমবার (১২ অক্টোবর) জানায়, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর দিলেও ঠিক কতটি ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে, তা জানায়নি। জাপানের উপপ্রতিরক্ষামন্ত্রী তাকাশি কোয়ারি বলেছেন, ১৭ মিনিটের ব্যবধানে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেগুলো জাপানের একান্ত অর্থনৈতিক অঞ...

বিক্ষোভের মুখে বারবার থামতে হলো ট্রাম্পকে, টেক্সাসে হট্টগোল
বিক্ষোভের মুখে বারবার থামতে হলো ট্রাম্পকে, টেক্সাসে হট্টগোল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুধবার টেক্সাসের সান অ্যান্টোনিওতে এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় বারবার বাধা দিয়েছেন বিক্ষোভকারীরা। রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে প্রচার অভিযানের অংশ হিসেবে ওই সমাবেশে যোগ দেন ট্রাম্প। তুরস্কের বার্তা সংস্থা আনদোলু বৃহস্পতিবার (৮ অক্টোবর) জানায়, এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সমাবেশস্থল থেকে অন্তত নয়জন বিক্ষোভকারীকে বের করে দেয়া হয়। হোয়াইট হাউসের সঙ্গে থাকা সাংবাদিকদের হিসাবে, প্রায় ১২ জন অনুষ্ঠানটি গণ্ডগোল করেন। তবে তাৎক্ষণিকভা...

নিজেদের সুরক্ষায় ইউরোপকে আরও শক্তিশালী দেখতে চায় যুক্তরাষ্ট্র
নিজেদের সুরক্ষায় ইউরোপকে আরও শক্তিশালী দেখতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউরোপে শক্তিশালী মিত্র চায় যুক্তরাষ্ট্র। ইউরোপ সফরের চার দিনের কর্মসূচির শেষ ধাপে পর্তুগালের উদ্দেশে রওনা হওয়ার আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা বলেন। এথেন্স বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই আমাদের মিত্ররা শক্তিশালী হোক। তারা যত শক্তিশালী হবে, সম্মিলিতভাবে আমরাও তত শক্তিশালী হব। আমরা একটি শক্তিশালী ইউরোপ চাই। ইউরোপে আমরা শক্তিশালী অংশীদার চাই।’ রুবিও বলেন, ‘ন্যাটোর প্রতিটি সদস্য সামাজ...

ইস্তাম্বুলের মালতেপে এলাকায় বহুতল ভবনে ধস একজনের লাশ উদ্ধার
ইস্তাম্বুলের মালতেপে এলাকায় বহুতল ভবনে ধস একজনের লাশ উদ্ধার

তুরস্কের ইস্তাম্বুলে একটি সাততলা ভবনের আংশিক ধসে একজন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ভেতরে আটকে থাকা অন্তত তিনজনের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন জরুরি উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরের আগে শহরের মালতেপে এলাকায় ভবনটি ধসে পড়ে। এদিকে, ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বাকি অংশ ধসে পড়ার আশঙ্কার মধ্যেই আটকেপড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। বসফরাস প্রণালীর কারণে দুই ভাগে বিভক্ত শহর ইস্তাম্বুলের এশীয় অংশে থাকা ভবনটির নি...

সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রাণ গেল তিন প্রবাসীর
সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রাণ গেল তিন প্রবাসীর

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদসহ দু’টি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন।  ইয়েমেনের হাউছিরা দাবি করেছে, তারা উভয় বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত হাউছিরা এর আগে একাধিক হামলার দায় স্বীকার করে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবিও রয়েছে। সৌদি আরব ইয়েমেনের সরকারকে সমর্থন করায় দুই পক্ষের সংঘাত আরো গভীর হচ্ছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মঙ...

শিক্ষকসঙ্কট ও সুযোগ-সুবিধার দাবিতে ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষকসঙ্কট ও সুযোগ-সুবিধার দাবিতে ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

ফ্রান্সের বিক্ষোভকারীরা। ফ্রান্সজুড়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফের বিক্ষোভে নামার প্রস্তুতি নিচ্ছে। কয়েক দিন ধরে চলা অস্থিরতা প্রশমনে সরকারের নানা উদ্যোগের পরও নতুন করে এই বিক্ষোভ হতে যাচ্ছে। সেপ্টেম্বরের শেষ দিক থেকে ১৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা দেশটির বিপুলসংখ্যক উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে আসছে। শিক্ষকসঙ্কট, অতিরিক্ত ক্লাসের চাপ, জরাজীর্ণ শ্রেণিকক্ষ এবং তাপমাত্রা বাড়ার সাথে মানিয়ে নিতে না পারা ভবন নিয়ে তারা এই ক্ষোভ প্রকাশ করছে। শিক্ষার্থী ইউনিয়নের নেত...

হামাসের হামলার দুই বছর পূর্তি পালন করল ইসরাইল
হামাসের হামলার দুই বছর পূর্তি পালন করল ইসরাইল

৭ অক্টোবরের হামলায় নিহতদের ছবি। গত বছর যুদ্ধবিধ্বস্ত গাজায় আনুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরুর পর এবারই প্রথম হামলার বার্ষিকী পালন করা হচ্ছে। হামলায় নিহতদের স্মরণে দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা সীমান্ত ভেঙে দক্ষিণ ইসরাইলে ঢুকে গুলি, রকেট ও গ্রেনেড হামলা চালায়। সরকারি ইসরাইলি তথ্যের ভিত্তিতে বার্তাসংস্থা এএফপির হিসাবে, এতে এক হাজার ২২১ জন নিহত হন। ২৫১ জনকে পণবন্দী করে গাজায় নিয়ে যায়। তাদের ৪৪ জন ইতোমধ্যে মারা গেছেন। তিন বছর আগে স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটে হামলা শুরু হয়েছিল। ঠিক...

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

শক্তিশালী মার্কিন ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণীর দিকে। সুদের হার আরও বাড়ানোর পক্ষে নীতিনির্ধারকদের কতটা সমর্থন রয়েছে, তা বোঝার জন্য এই কার্যবিবরণী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ৩টা ৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৯৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২২ ডলার ৭৩ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচ...

হামের প্রাদুর্ভাব নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হামের প্রাদুর্ভাব নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে হাম বা মিজলসের সংক্রমণ। রোগটির বিস্তার ঠেকাতে নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। একই সময়ে প্রতিবেশী পেনসিলভানিয়ায় এ বছর হাম আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে, যা গত তিন দশকের মধ্যে দেশটির সবচেয়ে বড় প্রাদুর্ভাব হিসেবে দেখা হচ্ছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সোমবার জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের মিজলস, মাম্পস ও রুবেলা (এমএমআর) টিকা দেওয়ার সক্ষমতা সাময়িকভাবে বাড়িয়েছেন। এ জরুরি ঘোষণা আগামী ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। গভর...

গত তিন বছরে প্রায় এক লাখ লক্ষ্যবস্তুতে ইসরাইলি বাহিনীর হামলা
গত তিন বছরে প্রায় এক লাখ লক্ষ্যবস্তুতে ইসরাইলি বাহিনীর হামলা

৭ অক্টোবরের হামলার পর গত তিন বছরে গাজা, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনে প্রায় এক লাখ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে গত তিন বছরের সামরিক অভিযান ও প্রতিরক্ষা সক্ষমতার বিভিন্ন তথ্য তুলে ধরে আইডিএফ। এতে বলা হয়েছে, মোট প্রায় ১ লাখ লক্ষ্যবস্তুর মধ্যে গাজায় ৬৫ হাজার, লেবানন ও সিরিয়ায় ২৮ হাজার, ইরানে ৪ হাজার ৫০০ এবং ইয়েমেনে ৮০টি লক্ষ্যবস্তু ছিল। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশ থেকে ইসরাইলের দিকে ছোড়া...

টুইটে নয়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বোঝা যাবে জ্বালানির দামে
টুইটে নয়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বোঝা যাবে জ্বালানির দামে

ইরানের সংসদের ডেপুটি-স্পিকার আলি নিকজাদ সামারিন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের ডেপুটি-স্পিকার আলি নিকজাদ সামারিন বলেছেন, টুইটে নয়, জ্বালানির দামে বোঝা যাবে কার নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন ও হতাশাজনক দাবির প্রতিক্রিয়ায় তিনি বলেন, তথাকথিত কোনো পরাশক্তি যখন মহান ইরানি জনগণের দৃঢ় সংকল্প ও অটুট বিশ্বাসের কাছে তিক্ত পরাজয়ের স্বাদ পায়, তখন স্বাভাবিকভাবেই তারা হুমকি ও অপপ্রচারের মাধ্যমে সেই লজ্জাজনক পরাজয় মেনে নিতে অস্বীকার করবে। কিন্তু বাস...

ইরান বা দেশটির ব্যাংকিং খাতের সাথে ব্যবসা করলে কঠোর নিষেধাজ্ঞার হুশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইরান বা দেশটির ব্যাংকিং খাতের সাথে ব্যবসা করলে কঠোর নিষেধাজ্ঞার হুশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরান বা দেশটির ব্যাংকিং খাতের সাথে ব্যবসা করলে বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে সোমবার (৫ অক্টোবর) সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক সতর্কবার্তায় বলেছে, ‘নিষেধাজ্ঞার আওতাভুক্ত ইরানি আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে লেনদেন অব্যাহত রাখলে বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যেকোনো সময় আগাম নোটিশ ছাড়াই নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে। তাই তাদের অবিলম্বে এ ধরনের কার্যক্রম ও সম্পর্ক বন্ধের পদক্ষেপ নেয়া উচিত।’ ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ইরা...

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জোরালো আহ্বান জাতিসঙ্ঘ প্রধানের
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জোরালো আহ্বান জাতিসঙ্ঘ প্রধানের

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার তৃতীয় বার্ষিকীর আগে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুদ্ধবিরতিকে স্থায়ী করার সময় এসেছে। ব্যাপক পরিসরে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেয়ার সময় এসেছে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার সময় এসেছে।’ এতে গুতেরেস পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি ‘রাজনৈতিক পথ’ তৈরির আহ্বান জানান। তিনি বলেন, এই বার...