টাইফুন দুজুয়ানের ফলে জাপানের ক্ষতিগ্রস্ত অবকাঠামো। জাপানে টাইফুন দুজুয়ানের প্রভাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে দেশটির পূর্বাঞ্চলে ভূমিধস ও বন্যায় আরো ছয়জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন ২২ জন। স্থানীয় গণমাধ্যম ‘দ্য জাপান টাইমস’ জানিয়েছে, চিবা প্রিফেকচারে পাঁচজন এবং পার্শ্ববর্তী কানাগাওয়া প্রিফেকচারে একজন নিহত হয়েছেন। সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, কমপক্ষে ২২ জন আহত হয়েছেন এবং নিখোঁজ ছয়জনের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহ...