একটা দিন কতটা পার্থক্য গড়ে দেয়। গতকাল (শুক্রবার) এই সময় পর্যন্তও হয়তো কারও মনে হচ্ছিল, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ যত শেষের দিকে এগিয়ে যাবে, হরমুজ প্রণালি দিয়ে তত বেশি জাহাজ পার হতে শুরু করবে। তেহরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর গত শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণাকে স্বাগত জানিয়ে লিখেছিলেন, ‘ইরান এইমাত্র ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত এবং পূর্ণমাত্রায় চলাচলের জন্য প্রস্তুত। ধন্যবাদ!&rsqu...