আইএসের হাত থেকে কোনোরকমে পালিয়ে এসে বিস্ফোরক তরুণী। এই বয়সে যে তাকে এত অত্যাচার সহ্য করতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি সে। তাঁর কথায়, একবার, দুবার নয়, বিভিন্ন মানুষের হাতে একাধিকবার গণধর্ষিত হতে হয়েছে তাঁকে। শুধু তাই নয়, জোর করে তাঁকে দিয়ে প্রার্থনা করিয়ে তবেই গণধর্ষণ করা হয়েছে। গত কয়েক দিন আগে নাদিয়া মুরাদ নামে ওই যুবতী আইএসের গোপন ডেরা থেকে পালিয়ে আসে। এরপরই প্রকাশ্যে আনে অভিজ্ঞতার কথা। মুরাদের কথায়, হঠাৎ করেই একদিন আইএস জঙ্গিরা হামলা চালায় ইরাকের সিনজোর শহরে। বেছে বেছে সেখানকার শিশু এবং...