লাদাখের ২৮টি কৌশলগত স্থানের নাম ভারতের সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। জবাবে নয়াদিল্লি বলেছে, লাদাখ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ’। গত ২ অক্টোবর লাদাখের ২৮টি কৌশলগত স্থান আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করে ভারত। এর মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ভারত ও চীনের সেনাদের মধ্যে উত্তেজনার গুরুত্বপূর্ণ কেন্দ্র গোগরা ও হট স্প্রিংসও রয়েছে। লাদাখ প্রশাসনের সঙ্গে পরামর্শ করে ভারত সরকার এ পদক্ষেপ নিয়েছে। এর উদ্দেশ্য সরকারি মানচিত্র প্রণয়নের প্রক্রিয়াকে আরও স...