আফগানিস্তানের ড্রোন আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় ঢোকার পর আটটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। এর মধ্যে চারটি তোরখাম সীমান্তসংলগ্ন এলাকায় এবং অন্য চারটি কোহাট সীমান্তের কাছের পাহাড়ি এলাকায় ভূপাতিত করা হয়। পাকিস্তানে ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন (২৩ সেপ্টেম্বর) জানায়, নিরাপত্তা সূত্রগুলো বলেছে, পাকিস্তান সেনাবাহিনী ও বিমানবাহিনী আফগান তালেবান সরকারের চালানো হামলার চেষ্টা ব্যর্থ করেছে। তাদের দাবি, স...