হরমুজ প্রণালির কাছে একটি কার্গো জাহাজ ওমান উপকূলের অদূরে হরমুজ প্রণালিতে গতকাল সোমবার ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে একটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায় বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা (ইউকেএমটিও)। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা এবং একটি স্থায়ী শান্তিচুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা চলমান থাকা সত্ত্বেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথে হামলার এ ঘটনা ঘটেছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের এক–পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ইউকেএমটিও জানিয়েছে, ওমা...