প্রতিদিন একা শরীরচর্চা করতে গিয়ে চলে আসতে পারে একঘেয়েমি। অনেক সময় অনেকে আবার ধৈর্য হারিয়ে ফেলেন। তবে শরীরচর্চায় এমন কোনো মাধ্যমের কথা যদি ভাবা হয়, যাতে একঘেয়েমি থাকবে না, ওজন কমবে, আবার মনও ভালো থাকবে, তাহলে প্রথম সারিতেই উঠে আসবে জুম্বার নাম। জুম্বা এমন একটি শরীরচর্চা, যা শুধু শরীরকে ফিট রাখে না, মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও বেশ কার্যকর। জুম্বা কী জুম্বা একটি জনপ্রিয় দলীয় শরীরচর্চা পদ্ধতি। যার মূল ভিত্তি নাচ। এখানে লাতিন মিউজিকের তালে তালে দল বেঁধে নাচতে নাচতে ব্যায়াম চলতে থাকে। সাধারণত এক ঘণ...