উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে বুধবার বেশ সহজেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। এবার শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষের খুঁজে কিউইরা। সেই অপেক্ষা বাড়ছে না, দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে তারা। বিশ্বকাপে আজকের ম্যাচটা কিছুটা অন্যরকম। একদিকে ক্রিকেটের ’জন্মভূমি’ ইংল্যান্ড, অন্যদিকে ‘পুণ্যভূমি’ ভারত। ফলে একটু বেশিই রোমাঞ্চের অপেক্ষায় দর্শক-সমর্থকেরা। অবশ্য শেষ চারে ভারত-ই...