আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ দেওয়ার সিদ্ধান্তটি মানতে পারছেন না শহিদ আফ্রিদি। আইসিসির দ্বিমুখী আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। শনিবার দিবাগত রাতে এক্স হ্যান্ডেলে এক পোস্টে হতাশা ব্যক্ত করেন সাবেক এই তারকা ক্রিকেটার। ‘বাংলাদেশে ও আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজ আইসিসির আচরণে আমি খুবই হতাশ। ২০২৫ সালে পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাদ...