CATEGORY ARCHIVES: ক্রিকেট

সেমিফাইনালে পাকিস্তানের কাছে হার, স্বর্ণের আশা শেষ বাংলাদেশের
সেমিফাইনালে পাকিস্তানের কাছে হার, স্বর্ণের আশা শেষ বাংলাদেশের

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। এবারো হলো না স্বর্ণ পদক পুনরুদ্ধার, বাড়ল অপেক্ষা। পাকিস্তানের সাথে পেরে উঠল না টাইগাররা। সেমিফাইনালেই আটকে গেছে লিটন দাসের দল। আসরের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। বৃষ্টি বাধায় ১৩ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১১১ রান তুলতে পারে বাংলাদেশ। যা ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান। জাপানের নিশিনে ব্যাটে-বলে কোনো বিভাগেই লড়াই জমাতে পারেনি দল। বোলাররা যদিও চেষ্টা করেছেন শুরুর দিকে, তবে সামলে উঠতে পা...

আসন্ন এনসিএলে খেলবেন জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার
আসন্ন এনসিএলে খেলবেন জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার

এনসিএলে মাঠে নামছেন জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণির টুর্নামেন্ট এনসিএল- এর ২৮তম আসরের পর্দা উঠছে আগামী ৩ অক্টোবর। আট বিভাগের অংশগ্রহণে চার দিনের এই প্রতিযোগিতায় সাত রাউন্ডে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের এনসিএলের ম্যাচগুলো হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। আসন্...

অস্ট্রেলিয়াকে ৬৭ রানে হারিয়ে সিরিজে লিড নিলো দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়াকে ৬৭ রানে হারিয়ে সিরিজে লিড নিলো দক্ষিণ আফ্রিকা

জয়ের পথটা প্রায় তৈরি করে ফেলেছিল অস্ট্রেলিয়া। ১৬ ওভার শেষে ১ উইকেটে যোগ করেছিল ১২৯ রান—হাতে তখনো ৯ উইকেট। ২৯৮ রানের লক্ষ্য তখন মনে হচ্ছিল সময়ের অপেক্ষা। কিন্তু সেখান থেকেই হঠাৎ বদলে গেল ম্যাচের চিত্র। পরের ২৫.২ ওভারে মাত্র ১০১ রান যোগ করতেই শেষ ৯ উইকেট হারায় অজিরা। শেষ পর্যন্ত ৪১.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে ৬৭ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডারবানের কিংসমিডে ২৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অ...

শীর্ষস্থান হারালেন রশিদ খান, তবে টি–টুয়েন্টিতে রাজত্ব তাঁরই
শীর্ষস্থান হারালেন রশিদ খান, তবে টি–টুয়েন্টিতে রাজত্ব তাঁরই

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রশিদ খান আর এক নম্বর বোলার নন। আইসিসি টি-টুয়েন্টি র‍্যাঙ্কিং সেটাই বলছে। গতকালই তাঁকে দুইয়ে ঠেলে সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আবরার শীর্ষে, রশিদের ৭৩৫। র‍্যাঙ্কিং মূলত সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের প্রতিফলন। শীর্ষে থাকা ক্রিকেটার দু–তিন ম্যাচে একটু খারাপ করলেই আর আশপাশের কেউ ভালো করলে অবস্থানে পরিবর্তন আসতে পারে। রশিদের ক্ষেত্রেও সেটিই হয়েছে। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে প্রত্যা...

জাপানের উইকেটে ২০০ রান করাই লক্ষ্য কোচ আশরাফুল
জাপানের উইকেটে ২০০ রান করাই লক্ষ্য কোচ আশরাফুল

জাপানের উইকেট কেমন হবে, তা নিয়ে নিশ্চিত কোনো ধারণা নেই বাংলাদেশের। তবে প্রতিপক্ষ ও কন্ডিশন অনুযায়ী নিজেদের ব্যাটিং পরিকল্পনা ঠিক করে ফেলেছে দল। উইকেট ভালো হলে ২০০ রানের বেশি করার লক্ষ্য, আর ব্যাটিং সহায়ক না হলে ১৪০ থেকে ১৬০ রান করে ম্যাচ জেতার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা—জানালেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ১০ দিন ধরে চলছে জাতীয় দলের অনুশীলন। সামনে দুইটি ভিন্ন অভিযানের প্রস্তুতি হওয়ায় ব্যস্ততা দুই রকম। লিটন দাস ও নাজমুল হোস...

এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ নারী দল
এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ নারী দল

পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ এশিয়ান গেমস থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের। মেয়েদের ক্রিকেট থেকে কোনো পদকই জিততে পারেনি টাইগ্রেসরা। পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে চতুর্থ হয়েই এশিয়ান গেমস শেষ করেছে বাংলাদেশ। ২০১০ ও ২০১৪ সালে ফাইনালে উঠে রুপা জেতা দলটি ২০২২ সালে হাংজু আসরে পেয়েছিল ব্রোঞ্জ। এবার সেই পদকও ধরে রাখতে পারল না নিগার সুলতানারা। আরো একবার সমর্থকদের হতাশ করলো তারা। মঙ্গলবার জাপানের কোরোগি স্পোর্টস পার্কে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ২০...

এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড
এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড

এক ম্যাচ হাতে রেখেই সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড এক ম্যাচ হাতে রেখেই সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। গতরাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশরা ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। প্রথম টি-টোয়েন্টি ১১৯ রানে জিতেছিল হ্যারি ব্রুকের দল। কার্ডিফে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩ বলে ৫৬ রানের সূচনা করে শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভেঙে জোড়া উইকেট তুলে নেন ইংল্...

অভিষেক শর্মার তাণ্ডবে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত
অভিষেক শর্মার তাণ্ডবে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত

সেঞ্চুরির পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদযাপন রান তাড়ায় আগের দুই ম্যাচে দাপুটে জয়ের পর সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আরো ভয়ংকর হয়ে উঠল ভারত। সামনে থেকে নেতৃত্ব দিলেন অভিষেক শর্মা। মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে আফগানদের নাভিশ্বাস উঠিয়ে দেন তিনি। রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভারতকে বড় সংগ্রহ এনে দেন অভিষেক। পরে জ্বলে উঠেন বোলাররাও। তাতে আফগানিস্তানকে মাত্র ৯৪ রানে গুটিয়ে ১২৭ রানের বিশাল জয় তুলে নেয় ভারত। হোয়াইটওয়াশের লজ্জায় পুড়তে হয় রশিদ খানদের। দিল্লিতে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন...

রিজওয়ানের রিট আবেদন খারিজ, এনসিসিআইএ-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ
রিজওয়ানের রিট আবেদন খারিজ, এনসিসিআইএ-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ

পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মাদ রিজওয়ান পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মাদ রিজওয়ানের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন লাহোর হাইকোর্ট। একইসাথে তাজে ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন অ্যাজেন্সির (এনসিসিআইএ) জিজ্ঞাসাবাদের জবাব দিতে বলা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিসিআইএর তলবের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে রিট করেন রিজওয়ান। তার দাবি ছিল, কী কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। অনলাইন বাজি বা জুয়া সংক্রান্ত বিষয়ে তদন্তের এখতিয়ারও এনসিসিআইএর নেই...

বৃষ্টিতে চীনের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ
বৃষ্টিতে চীনের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে মাঠে নামতে হলো না বাংলাদেশের নারীদের। টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে কোনো বল মাঠে গড়ানোর আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। বুধবার জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগে থেকেই বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা খারাপ হয়ে যায়। ফলে সময়মতো টসও করা সম্ভব হয়নি।  খেলা আয়োজনের জন্য মাঠ শুকানোর চেষ্টা করা হলেও শেষ পর্...

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ দলের সফর, সূচি প্রকাশ
নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ দলের সফর, সূচি প্রকাশ

প্রথমবারের মতো নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নেপালের ভয়াবহ বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে আয়োজিত এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির দেয়া বিজ্ঞপ্তির সূচি অনুযায়ী, ২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৬, ২৮ ও ৩০ মার্চ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সিরিজ আয়োজন নিয়ে সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনু...

এনসিএল শুরু ৩ অক্টোবর: মিরপুরে ৪ ম্যাচ
এনসিএল শুরু ৩ অক্টোবর: মিরপুরে ৪ ম্যাচ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর লোগো   চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম। আগামী ৩ অক্টোবর একসাথে চার ভেন্যুতে মাঠে গড়াবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে এবারের আসরের পূর্ণাঙ্গ সূচি। আট বিভাগীয় দলকে নিয়ে প্রায় সাত সপ্তাহ চলবে এবারের প্রতিযোগিতা। শেষ রাউন্ডের ম্যাচ হবে ১৪ থেকে ১৭ নভেম্বর। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট চারটি ম্যাচ। উদ্বোধনী রাউ...

ইংল্যান্ড সিরিজের ভেন্যুতে পরিবর্তন, দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে
ইংল্যান্ড সিরিজের ভেন্যুতে পরিবর্তন, দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে

প্রাথমিক সূচিতে ভেন্যু হিসেবে চট্টগ্রাম থাকলেও তা পরিবর্তন করে সিলেটে নেয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজের সূচি চূড়ান্ত থাকলেও শেষ টেস্টের ভেন্যুতে এসেছে পরিবর্তন। চট্টগ্রামের পরিবর্তে ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। পাঁচ দিন পর, ১৪ ফেব্রুয়ারি মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।...

প্রথমবারের মতো নেপালের সাথে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
প্রথমবারের মতো নেপালের সাথে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

এখন পর্যন্ত নেপালের বিপক্ষে বাংলাদেশ দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, দু’টিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে দ্বিপক্ষীয় সিরিজে দুই দল কখনো একে অপরের মুখোমুখি হয়নি। ব্যস্ত সূচির মধ্যেও আগামী বছর নেপালের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ। এর মাধ্যমে দুই দল প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে। এখন পর্যন্ত নেপালের বিপক্ষে বাংলাদেশ দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, দু’টিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে দ্বিপক্ষীয় সিরিজে দুই দল কখনো একে অপরে...

চোটের নাটক নাকি শৃঙ্খলাভঙ্গ কোন অপরাধে নিষেধাজ্ঞার মুখে ইমাম
চোটের নাটক নাকি শৃঙ্খলাভঙ্গ কোন অপরাধে নিষেধাজ্ঞার মুখে ইমাম

চোটের অজুহাত, শৃঙ্খলাভঙ্গ ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে পাকিস্তান ক্রিকেটার ইমাম-উল-হক তদন্তের মুখোমুখি হয়ে বড় ধরনের নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন। ইমাম-উল-হকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে চোটের অজুহাতে না খেলার ঘটনা নিয়ে তদন্তের পর এবার ড্রেসিংরুমের তথ্য ফাঁস ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগও উঠেছে পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে। সব অভিযোগ মিলিয়ে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন তিনি, এমনকি নিষেধাজ্ঞার শঙ্কাও তৈরি হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবে...

অস্ট্রেলিয়া সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন
অস্ট্রেলিয়া সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন

নামিবিয়ায় অনুষ্ঠানরত টি-২০ ত্রিদেশীয় সিরিজে ডুয়ান দক্ষিণ আফ্রিকার হয়ে শীর্ষ উইকেট শিকারী ছিলেন। এই সিরিজের আরেক দল জিম্বাবুয়ে। এ ছাড়া এ পর্যন্ত খেলা দুই ওয়ানডেতে তিনি ৫ উইকেট দখল করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকান পেসার ওটনেলি বার্টম্যান। প্রথম শ্রেণীর মৌসুমের উদ্বোধনী ম্যাচেই বার্টম্যান বাম হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। ডলফিন্সের হয়ে বার্টম্যান মাত্র পাঁচ ওভার বল করেছেন। এরপর চোটের কারণে তাকে মাঠ ছাড়তে হয়। দ্বিতীয় ইনিংসে তিনি আর ব্যাটিংয়ে নামত...

পুরুষদের পথ ধরে শিরোপা জয়েও ট্রফি নিল না ভারতীয় মেয়েরা
পুরুষদের পথ ধরে শিরোপা জয়েও ট্রফি নিল না ভারতীয় মেয়েরা

জানা গেছে, ট্রফিটি আপাতত দুবাইয়ে এসিসির কার্যালয়ে রাখা হবে। বিষয়টি নিয়ে ভারতের প্রধান কোচ অমল মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি এ নিয়ে মন্তব্য করতে চাননি। মাঠে দাপুটে জয়, কিন্তু পুরস্কার মঞ্চে ভিন্ন দৃশ্য। শ্রীলঙ্কাকে ৭২ রানে উড়িয়ে রেকর্ড অষ্টমবার নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে চ্যাম্পিয়ন হওয়ার পরও এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেননি ভারতীয় ক্রিকেটাররা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রান তোলে ভারত। শেফালি ভ...

মিতালি রাজকে টপকে বিশ্বরেকর্ড আন্তর্জাতিক নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন মান্ধানার
মিতালি রাজকে টপকে বিশ্বরেকর্ড আন্তর্জাতিক নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন মান্ধানার

স্মৃতি মান্ধানা এখন আন্তর্জাতিক নারী ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। ৩০ বছর বয়সী এই ওপেনার গতকাল নারী এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে ভারতেরই সাবেক ক্রিকেটার মিতালি রাজকে পেছনে ফেলেছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে মাত্র ৬৪ বলে ১২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মান্ধানা। সর্বোচ্চ রান ছাড়াও সর্বোচ্চ সেঞ্চুরি, সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ডও গড়েছেন বাঁহাতি এ ওপেনার। ম...