সেঞ্চুরির পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদযাপন রান তাড়ায় আগের দুই ম্যাচে দাপুটে জয়ের পর সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আরো ভয়ংকর হয়ে উঠল ভারত। সামনে থেকে নেতৃত্ব দিলেন অভিষেক শর্মা। মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে আফগানদের নাভিশ্বাস উঠিয়ে দেন তিনি। রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভারতকে বড় সংগ্রহ এনে দেন অভিষেক। পরে জ্বলে উঠেন বোলাররাও। তাতে আফগানিস্তানকে মাত্র ৯৪ রানে গুটিয়ে ১২৭ রানের বিশাল জয় তুলে নেয় ভারত। হোয়াইটওয়াশের লজ্জায় পুড়তে হয় রশিদ খানদের। দিল্লিতে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন...