আইসিসির দুই প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তাভেংওয়া মুকুলানি ঢাকায় এসেছেন গতকাল। আজ সকালে তাঁরা বৈঠক করেছেন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিগত বোর্ডের চার পরিচালক আসিফ আকবর, আহসান ইকবাল চৌধুরী, এম নাজমুল ইসলাম ও হাসানুজ্জামানের সঙ্গে। বৈঠকে ৭ জুন অনুষ্ঠেয় বিসিবির নির্বাচনকে স্বীকৃতি না দিতে আইসিসি প্রতিনিধিদলের কাছে দাবি জানিয়েছেন তাঁরা। সভার পর আজ নিজেদের বিসিবির ‘নির্বাচিত নেতৃত্ব’ দাবি করে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, আইসিসির দুই প্রতিনিধির ঢাকা...